কুড়িগ্রামে কালবৈশাখীতে ঘরে গাছ পড়ে প্রাণ গেল গৃহবধূর
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫
<div><div><div>কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে ...
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে ছকিলা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাই থাকতেন ছকিলা বেগম।
ভোর ৫টার দিকে প্রচণ্ড বেগে ঝড় উঠলে ঘরের পাশে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে তার ঘরের ওপর। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন।
ঝড় থেমে গেলে পরিবারের লোকজন ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে আশপাশের লোকজন গাছ কেটে সরিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছে।
এসএম/টিএ