© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা দাবি পরিবারের

শেয়ার করুন:
স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা দাবি পরিবারের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার দুর্গা মন্দিরের পাশে এক

রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার দুর্গা মন্দিরের পাশে একটি বাসায় আশা খাঁন (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।মৃত আশা আজিমপুর সাফিয়ান স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী।
 
নিহতের ভাই আশিক খান জানান, আজ (রোববার) বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আশা। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি আশা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান— আমার বোন আর বেঁচে নেই।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


এমআর/টিএ


মন্তব্য করুন