© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ সবার, এটা চিন্তা করলে আর ফাটল দেখা দেবে না: সংস্কৃতি উপদেষ্টা

শেয়ার করুন:
বাংলাদেশ সবার, এটা চিন্তা করলে আর ফাটল দেখা দেবে না: সংস্কৃতি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ১৪ এপ্রিল, ২০২৫
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না। বাংলাদেশ সবার, এটা চিন্তা করলে আর কোনো ফাটল দেখা দেবে না।

আজ সোমবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের মনে পড়ে না সবাই মিলে এত রঙিন অংশগ্রহণমূলক আয়োজন শেষ কবে দেখেছি।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আমরা এবার শুধু ফ্যাসিস্টের মুখায়ব ব্যবহার করেছি, কারণ ফ্যাসিস্ট কোনও রাজনীতির অংশ নয়, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তবে এখানে বাংলাদেশের রাজনীতি রয়েছে। এখানে বাংলাদেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য–সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ দেখবেন। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নাই।

এসএন 

মন্তব্য করুন