© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ এএম | ১৫ এপ্রিল, ২০২৫
প্রবল বাতাস ও কাল বৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার পর থেকেই নদীতে বাতাস বইছে। পরে বাতাসের গতি বেড়ে যাওয়ায় এবং কাল বৈশাখী ঝড়ের কারণে পৌনে ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। ঝড়ো বাতাস থেমে যাওয়ার পর পুনরায় নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।


এমআর/টিএ


মন্তব্য করুন