© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিগগিরই জিডি ও এফআইআর অনলাইন করা হবে : খোদা বখস চৌধুরী

শেয়ার করুন:
শিগগিরই জিডি ও এফআইআর অনলাইন করা হবে : খোদা বখস চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৭ পিএম | ১৫ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">শিগগিরই পরীক্ষামূলকভাবে সাধারণ ডাইরি (জিডি), এফআইআর বা মা...

শিগগিরই পরীক্ষামূলকভাবে সাধারণ ডাইরি (জিডি), এফআইআর বা মামলার অভিযোগ নেওয়ার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশের সাধারণ মানুষ এখনও পুলিশের কাছ থেকে সেবা পাচ্ছে না, সে বিষয়ে আপনি কী মেসেজ দেবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ না। এটা বর্তমান পুলিশ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে চলে আসছে। এজন্য বর্তমান সরকারের সময় প্রাথমিকভাবে দুটি বিষয় অনলাইন করা হবে। একটা হচ্ছে সাধারণ ডাইরি এবং অপরটা হচ্ছে এফআইআর বা মামলার অভিযোগ। 

তিনি বলেন, জিডির বিষয়ে বিবৃতি পাবেন পুলিশের কাছ থেকে। আমরা পরীক্ষামূলকভাবে দেশের দুটি জেলায় চালু করতে যাচ্ছি। একই সঙ্গে খুব অচিরেই এফআইআরটা অনলাইন করবো। তারপরই এসব বিষয়ে স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা সব কিছু কিন্তু দেশের জনগণের জন্য করি। তবে অনেক কিছু আছে জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। আমরা সব কিছু কেন্দ্রীয়ভাবে করি। চেষ্টা করছি সেবাটা দেশের সব জায়গায় পৌঁছে দিতে। কিছু ক্ষেত্রে আমরা সফল হচ্ছি কিছু ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, এতে দেখা যায় গ্রামের ছোট নেতারা বা মাঠ পর্যায়ের নেতারা আটক হচ্ছে কিন্তু কেন্দ্রীয় নেতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। কারণ রাঘব বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। রাঘব বোয়াল তো আমার জালে আসতে হবে। জালে না আসলে তো ধরতে পারছি না। জালে যে আসছে তাকেই ধরছি। কাউকে ছেড়ে দেইনি। ছেড়ে দিলে বলতে পারেন।

এসএন 

মন্তব্য করুন