© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের বাস উপহার দিল পূবালী ব্যাংক

শেয়ার করুন:
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের বাস উপহার দিল পূবালী ব্যাংক

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৮:৪২ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি নতুন বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

বুধবার (৭ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে বাসটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাসটি হস্তান্তর করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। 




বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাস উপহার দিতে পেরে পূবালী ব্যাংক আনন্দিত। শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণসহ বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অব রিজিয়ন মো. মাইনুল ইসলাম। শিক্ষক পরিষদ সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান ও স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আবদুল কুদ্দুস প্রমুখ।

এসএন 

মন্তব্য করুন