শ্রীপুরে অগ্নিকান্ড,পুড়লো পোশাক শ্রমিকদের ২২ ঘর

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদচোলা (দোখলা) এলাকায় অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ২২টি ঘর পুড়ে গেছে। আগুনের সময় কারখানায় থাকায় ঘরগুলোতে বসবাসকারী শ্রমিকরা তাদের পড়নের জামাকাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

ঘরগুলো ছিল স্থানীয় শাকিল বেপারীর। ঘরগুলোতে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, অগ্নিকাণ্ডের সময় ভাড়াটেরা কারখানায় থাকায় প্রতি ঘরেই তালাবদ্ধ ছিল। কেউ কোনো মালামাল বের করতে পারেননি। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ২২টি ঘরে থাকা পোশাক শ্রমিকদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ভাড়াটিয়া শামীম ইসলাম বলেন, বাড়ির একটি কক্ষে দুইজন থাকতাম। যখন আগুন লাগে, তখন আমরা কারখানায় ছিলাম। আগুন লাগার খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে জ্বলছে। ঘর থেকে কোনো কিছু বের করতে পারিনি। ঘরে অল্প কিছু টাকা ছিল, সেগুলোও পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি। আগুনে ওই বাড়ির ২২টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষ ভাড়া নিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবুও আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026