বাফুফেকে এএফসির বাড়তি ২ লাখ ডলার

বাফুফের আয়ের মূল খাত ফিফা ও এএফসি’র অনুদান। এশিয়ান ফুটবল কনফেডারেশন বাফুফেকে বছরে ৫ লাখ ডলার প্রদান করে। এটা মূলত বাফুফের প্যানেলভুক্ত কোচ ও ফেডারেশনের এক্সিকিউটিভদের বেতনেই ব্যয় হয়। বাৎসরিক পাঁচ লাখ ডলারের পাশাপাশি ২০২৫-২০২৮ সাল পর্যন্ত মোট দশ লাখ ডলার প্রদান করবে বাফুফেকে। যা বাফুফে অবকাঠামো সংস্কার বা নির্মাণের খাতে ব্যয় করতে পারবে।
 
১২ এপ্রিল মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেস অনুষ্ঠিত হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি এতে অংশগ্রহণ করেছিলেন ফেডারেশনে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। কংগ্রেস থেকে ফিরে এসে বাফুফের সহ-সভাপতি হ্যাপি বলেন, ‘আমাদের নিয়মিত অনুদানের পাশাপাশি এএফসি বছরে আরও আড়াই লাখ ডলার দেবে। যা স্টেডিয়াম সংস্কার বা অবকাঠামো খাতে ব্যয় করা যাবে।’

এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্রীড়া অবকাঠামো বা নির্মাণ খাতে অধীভুক্ত দেশগুলোর সহায়তার জন্য আলাদা একটি প্রকল্প–ই খুলেছে। সেখানে প্রতিটি দেশকে দুই লাখ ডলার করে চার বছরে আট লাখ ডলার প্রদান করবে। বাংলাদেশ এই খাতে একটু বেশি সহায়তার আবেদন করায় আরও পঞ্চাশ হাজার বেশি করে পাচ্ছে বলে তথ্য সাধারণ সম্পাদকের, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই লাখের পরিবর্তে আড়াই লাখ করে প্রতি বছর এএফসি এই খাতে ব্যয় করবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা ফুটবলের অবকাঠামো সংক্রান্ত বিষয়ে এটি ব্যবহার করব।’
 
বাফুফেকে চট্টগ্রাম স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এএফসির অবকাঠামো খাতের বরাদ্দের জোরেই মূলত বাফুফে স্টেডিয়াম সংস্কারের সাহস করেছে। স্টেডিয়াম ছাড়াও বাফুফে চাইলে তাদের ভবনের উন্নয়ন বা সংস্কার কাজেও এই অর্থ ব্যবহার করতে পারবে।
 
এশিয়ান ফুটবল কনফেডারেশন বাফুফেকে বাড়তি অর্থ প্রদান করছে। এটি সামগ্রিক ফুটবলের জন্য সুখবর। বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে সকল মিডিয়াকে আমন্ত্রণ জানিয়ে বাফুফের এটি সুন্দরভাবে প্রচারের সুযোগ ছিল। সেই পথে না হেঁটে আজ দুপুরে এক সহ-সভাপতির ব্যক্তিগত অফিসে এই সংক্রান্ত ব্রিফিং হয়। সেই ব্রিফিংয়ের আমন্ত্রণ বা তথ্য সকল মিডিয়াকে জানায়নি ফেডারেশন। এরকম অপেশাদার ও বৈষম্যমূলক আচরণই যেন এখন বাফুফের অলিখিত রীতি!
 
মালয়েশিয়ায় এএফসি’র কংগ্রেস ছাড়াও জাপান, কাতার ও সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফে প্রতিনিধিবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এশিয়ার তিন প্রভাবশালী দেশই দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে পারস্পরিক ফুটবল কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশকে। জাপান প্রায় দুই দশক যাবৎ বাফুফেকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। সৌদিতে গত কয়েক বছর বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প ও অনুশীলন করছে বিনামূল্যেই।

আজ বিকেলে বাফুফে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লিগ কমিটির সভা হয়েছে। সেই সভায় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লিগ শুরুর সিদ্ধান্ত হয়। এই লিগটি প্রতিটি জেলায় হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা হয়েছে। বয়সভিত্তিক পর্যায়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজন বেশ যুগোপযোগী সিদ্ধান্ত। এই কমিটির চেয়ারম্যান সাবেক জাতীয় তারকা ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন। বাফুফে অ-১৫ পর্যায়েও লিগ পরিচালনা করছে। বিভিন্ন জোনে বিভক্ত হয়ে এই খেলা চলছে। চূড়ান্ত পর্বের খেলার ভেন্যু ও সময় এখনও নির্ধারিত হয়নি। 



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026