পিএসএলে সাকিব-ফিজকে ছাড়িয়ে রিশাদ

​পিএসএলে রিশাদ শেষ দুই ওভারে উইকেট না পেলেও স্পেলের শুরুতেই করেছিলেন বাজিমাত। করাচি কিংসের বিপক্ষে প্রথম দুই ওভারে ৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট, তাতেই মুগ্ধ ধারাভাষ্যকাররাও। কারণ মূল কাজটা রিশাদ সেরে ফেলেছিলেন তার স্পেলের প্রথম দুই ওভারেই।  এছাড়া শেষ দুই ওভারে কিছুটা খরুচে স্পেলই করেছেন। দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়েছেন। 

রিশাদের সময়টা লাহোর কালান্দার্সে বেশ দারুণই কাটছে বলতে হবে। নিজের সুযোগ পাওয়া প্রথম ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। সেটা আবার পিএসএলে বেশকিছু রেকর্ডেরই জন্ম দিয়েছিল। লাহোর-করাচির পিএসএল ক্লাসিকোতে এসেও বাংলাদেশের স্পিনার ধরে রাখলেন সেই সাফল্য। এবারে তার ঝুলিতে জমা হলো শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট। তার তাতে পিএসএলে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কীর্তিকে ছাড়িয়ে গেলেন রিশাদ।

ব্যাটিং ইউনিটে লাহোর বড় স্কোর দাঁড় করায় ফখর জামানের ৭৬ এবং ড্যারিল মিচেলের ৭৫ রানের সুবাদে। আর বোলিং ইউনিটে শাহীন আফ্রিদি শুরুর ওভারেই নিয়েছেন দুই উইকেট। আর মিডল অর্ডার বিধ্বস্ত হয়েছে রিশাদ-রাজার স্পিনিং জুটির কাছে।

গতকালের ৩ উইকেটের পর পিএসএলে রিশাদের উইকেট ৬টি। পাকিস্তানের এই লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় দুইয়ে এখন এই লেগস্পিনারের নাম। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ, এই দুজনের ঝুলিতে আছে ৮ উইকেট। আর মুস্তাফিজুর রহমানের উইকেট ৪টি।

বাংলাদেশের বোলারদের মধ্যে পিএসএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও দুইয়ে ২০২৫ আসরের রিশাদ। ২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে পেয়েছিলেন ৫ উইকেট। ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের জার্সিতেই পেয়েছিলেন ৪ উইকেট। এই দুজনের কীর্তিই এখন রিশাদের পেছনে। সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ।

২০১৬-১৭ মৌসুমে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। দুর্দান্ত বেগে ছুটতে থাকা রিশাদ হয়ত খুব দ্রুতই নিজের করে নেবেন সব কীর্তি। পিএসএলে তার পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

রিশাদ অবশ্য একটা দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশিদের বাকি কীর্তিকে। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের 'ফজল-এ-মাহমুদ ক্যাপ' এখন তার দখলে। এমন কিছু পিএসএলে করা হয়নি সাকিব, মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজের। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026