© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদালতের হাজতখানায় আ. লীগ নেতাকে মারধরের অভিযোগ

শেয়ার করুন:
আদালতের হাজতখানায় আ. লীগ নেতাকে মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ১৬ এপ্রিল, ২০২৫

<div><div>বগুড়ায় আদালতের হাজতখানায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম...

বগুড়ায় আদালতের হাজতখানায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার হাজিরা দিতে কারাগার থেকে আবু সুফিয়ান শফিককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। হাজিরা শেষে তাকে রাখা হয় হাজতখানায়।

যেখানে আরো কয়েকজন আসামি অবস্থান করছিলেন। দুপুরে শফিকের হাতে থাকা বোতল থেকে পানি ছিটকে পড়ে হত্যা মামলার আসামি সাগরের শরীরে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সাগর, তার সহযোগী জলিলসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন। তাৎক্ষণিক হাজতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শফিককে সরিয়ে নেন।

হাতকড়া পরা অবস্থায় আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা হয় শফিকের। এ সময় তিনি বলেন, ‘পুলিশের ইন্ধনে আমার ওপর হামলা হয়েছে। বাথরুমে আশ্রয় নিলে সেখানেও আমাকে মারধর করা হয়। পুলিশ হেফাজতে থেকেও আমি নিরাপত্তা পাইনি। হামলার পর কোনো চিকিৎসা দেওয়া হয়নি। আমি এ ঘটনায় মামলা করব।’

জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, ঘটনার পর পরই হাজতখানায় গিয়ে আবু সুফিয়ান শফিকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।

এসএম/টিএ

মন্তব্য করুন