আওয়ামী লীগ নেতার দেড় বছরের সশ্রম কারাদণ্ড

যশোর পৌরসভার অপসারিত মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশের দেড় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একটি প্রতারণা মামলায় বুধবার (১৬ এপ্রিল) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রায় ঘোষণা করেন।

হায়দার গণি খান পলাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৪ সালের শেষ দিকে উপশহর এফ-ব্লকের ৮৩/১ বাড়ির ২.৯৩ শতক জমি বিক্রির জন্য ওই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুনের সাথে সাড়ে চার লাখ টাকা দাম ঠিক করেন। অগ্রিম হিসেবে তিনি ওই বছরের ৯ অক্টোবর সুফিয়া খাতুনের কাছ থেকে ৬০ হাজার টাকা গ্রহণ করে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে দেন।

সুফিয়া খাতুন সরল বিশ্বাাসে বাকি তিন লাখ ৯০ হাজার টাকাও পরিশোধ করেন।

তবে, হায়দার গণি খান পলাশ সমুদয় টাকা গ্রহণ করলেও জমি রেজিস্ট্রি না করে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে তিনি ২০০৫ সালের ১৪ মার্চ এফিডেভিটের মাধ্যমে একটি আমমোক্তারনামা করে জমির দখল বুঝিয়ে দেন সুফিয়া খাতুনকে। দখল পেয়ে সুফিয়া খাতুন ওই জমিতে বাড়ি ও দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেন।

কয়েক মাস যেতে না যেতেই হায়দার গণি খান পলাশ ভাড়াটিয়াদের কাছ থেকে জোর করে ভাড়া আদায় শুরু করেন। ২০১৬ সালের ৮ জানুয়ারি এক সালিশে হায়দার গণি খান পলাশ জমির দখল ছাড়বেন না জানিয়ে চলে যান। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে সুফিয়া খাতুন ওই বছরের ২৮ জানুয়ারি হায়দার গণি খান পলাশকে আসামি করে আদালতে প্রতারণা মামলা করেন।
এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হায়দার গণি খান পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হায়দার গণি খান পলাশ বর্তমানে পলাতক রয়েছেন।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
এমবাপের সমালোচনায় বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা Jan 13, 2026
img
১৩ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Jan 13, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Jan 13, 2026
img
বার্সেলোনার জার্সিতে আরও শিরোপা জিততে চান র‍াশফোর্ড Jan 13, 2026
img
ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন সিমিওনে Jan 13, 2026
img
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪ Jan 13, 2026
img
কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের Jan 13, 2026
img
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Jan 13, 2026
img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026