© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা

শেয়ার করুন:
খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২৫

<div>এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের কারণে ২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক...

এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের কারণে ২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক। এ সময় বিকল্প পথ ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত (মোট ২৯ ঘণ্টা) খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরআর/এসএন

মন্তব্য করুন