জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৩:০৯ পিএম | ০৩ মার্চ, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুরে এক বিবৃতিতে এ সাক্ষাতের কথা জানায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হওয়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ ছাড়া তারা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা আরো জোরদার হবে।
বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
এবি/টিএ
এবি/টিএ