© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতি: সাবেক এমপি মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
১০৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতি: সাবেক এমপি মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৫

<div><div>পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে দুর্

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কাজ না করেই বিভিন্ন প্রকল্পের নামে এক হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরে এই মামলাগুলো দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এই মামলায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হরিণপালা ট্রেডার্সের মালিক মহিউদ্দীন মহারাজসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় একাধিক প্রকল্পে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয়। ইতোমধ্যে মামলার পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরআর/এসএন

মন্তব্য করুন