© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

শেয়ার করুন:
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ এএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও নাম-পরিচয় এখনো জানা যায়নি। এদিকে গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।



এমআর/টিএ


মন্তব্য করুন