© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

শেয়ার করুন:
ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৬ এএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div>কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাউদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলবাড়ী সদরে জোবেদা অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী টু খরিবাড়ী সড়কে পিকআপটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করলে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল ইসলাম মারা যান।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরআর/টিএ

মন্তব্য করুন