© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোস্ট গার্ডের অভিযানে মোংলায় ৩১ কেজি হরিণের মাংস জব্দ

শেয়ার করুন:
কোস্ট গার্ডের অভিযানে মোংলায় ৩১ কেজি হরিণের মাংস জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div><div><div>মোংলায় পরিত্যক্ত অবস্থায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্

মোংলায় পরিত্যক্ত অবস্থায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তায় ৩১ কেজি হরিণের মাংস, ১ টি মাথা ও ৪ টি পা জব্দ করা হয়।’

সিয়াম উল হক বলেন, ‘পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়’

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরএ/টিএ

মন্তব্য করুন