© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ফের ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ

শেয়ার করুন:
রাজধানীতে ফের ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div><div><div>রাজধানী ঢাকায় ফের মিছিল করেছে আওয়ামী লীগ। </div><div><br></div><div>আজ শুক্রবার (১৮ এপ

রাজধানী ঢাকায় ফের মিছিল করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করে তারা।

মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এসএম/টিএ

মন্তব্য করুন