© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেফতার ৪

শেয়ার করুন:
রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div><div><div><div><div>রাজশাহীতে অপহরণের শিকার মাদ্রাসাশিক্ষক রিফাতুল ইসলামকে উদ্ধার ক...

রাজশাহীতে অপহরণের শিকার মাদ্রাসাশিক্ষক রিফাতুল ইসলামকে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতাররা হলেন- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারীবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর নিখোঁজ হন। ৭ এপ্রিল তার পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠান। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।

অবশেষে পরিবার র‌্যাব-৪ এ অভিযোগ করলে গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরএ/টিএ

মন্তব্য করুন