© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে ধরা পড়ল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

শেয়ার করুন:
অবশেষে ধরা পড়ল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div><div><div><div><div><div>রাজশাহীর আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার সা

রাজশাহীর আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফকে প্রায় ৯ ঘণ্টা পর ফের গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আরিফ।

গ্রেফতার আরিফ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার মো. জাকিরের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি আরিফ। ঘটনার পরপর পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়। পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএমের (বার) সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আরএ/টিএ


মন্তব্য করুন