© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরোনো টিভি বদলে নতুন দিচ্ছে ভিশন

শেয়ার করুন:
পুরোনো টিভি বদলে নতুন দিচ্ছে ভিশন
own-reporter
০৫:৪১ পিএম | ০২ জুন, ২০১৯

ঈদ ও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন দিচ্ছে বিশেষ অফার। এই অফারে যে কোন পুরোনো টিভি জমা দিয়ে কেনা যাবে ভিশনের আধুনিক মডেলের এলইডি ও স্মার্ট টিভি। ১ মে থেকে শুরু হওয়া এই অফার ১৫ জুলাই পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভিশন।

ঈদ ও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন দিচ্ছে বিশেষ অফার। এই অফারে যে কোন পুরোনো টিভি জমা দিয়ে কেনা যাবে ভিশনের আধুনিক মডেলের এলইডি ও স্মার্ট টিভি।

১ মে থেকে শুরু হওয়া এই অফার ১৫ জুলাই পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ক্রেতা পুরাতন সচল ১৭ ইঞ্চি টিভি থেকে শুরু করে বিভিন্ন সাইজের সিআরটি, এলইডি টিভি বদলে ভিশনের ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি সাইজের টিভি নিতে পারবেন। এজন্য সাইজ অনুযায়ী পুরাতন টিভির বিনিময় মূল্য ধরা হচ্ছে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

এ অফার ভিশন এম্পোরিয়াম ও ভিশন এক্সক্লুসিভ শোরুমগুলোতে পাওয়া যাবে।

৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ বাজারে ভিশনের ৩২, ৪৩, ৪৯, ৫৫, ৬৫, ৬৯ এবং ৭৫ ইঞ্চি সাইজের এলইডি ও এলইডি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে।

সর্বনিম্ন ১৯ হাজার ৫০০ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকার মধ্যে এসব টিভি পাওয়া যাচ্ছে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন