© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি চেয়েছেন কামাল হোসেন

শেয়ার করুন:
খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি চেয়েছেন কামাল হোসেন
own-reporter
০৮:১৯ পিএম | ০২ জুন, ২০১৯

ঈদের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেছেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে পাঠানো যৌথ এক বিবৃতিতে দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এ দাবি জানান। রোববার বিবৃতিটি পাঠিয়েছেন গণফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন।

বিবৃতিতে বলা হয়, ‘ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা। দেশের সকল সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও বহমান থাকবে। ঈদের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।’

খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন