© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও পূজা-আল্লু জুটি? ভক্তদের প্রত্যাশায় নতুন জোয়ার

শেয়ার করুন:
আবারও পূজা-আল্লু জুটি? ভক্তদের প্রত্যাশায় নতুন জোয়ার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ এএম | ২০ এপ্রিল, ২০২৫
তামিল অ্যাকশন-রোমান্সধর্মী চলচ্চিত্র রেট্রো-র প্রচারে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। এরই মাঝে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিকঠাক হলে আবারও আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন তিনি। পূজার এমন মন্তব্যে ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে পূজা বলেন, “ভালো গল্প আর চরিত্র থাকলে অবশ্যই করব। সব ঠিকঠাক হলে নিশ্চয়ই একসঙ্গে কাজ করা সম্ভব।” পূজার এমন উক্তিকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা।

এর আগে এই জুটির “বুট্টা বোম্মা” ও “রামুলো রামুলা” গানগুলো দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। পূজা ও আল্লুর রসায়ন, নাচ এবং অভিনয়ের মিশেল দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়।

বর্তমানে আল্লু অর্জুন পুষ্পা ২: দ্য রুল ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় দাপট দেখাচ্ছেন। অন্যদিকে পূজা হেগড়ে ফিরছেন তামিল সিনেমায়, সুরিয়ার বিপরীতে রেট্রো ছবির মাধ্যমে, যা মুক্তি পাবে ২০২৫ সালের ১ মে। পাশাপাশি বলিউডে তিনি কাজ করছেন ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক কমেডি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় ছবিতে, যেখানে তার সহশিল্পী বরুণ ধাওয়ান।

সব মিলিয়ে পূজা ও আল্লু অর্জুনকে আবারও একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে। ভক্তদের মতে, এই জুটির প্রত্যাবর্তন হলে তা হবে শুধুমাত্র আরেকটি সিনেমা নয়—বরং এক জমকালো উৎসব।

আরএ

মন্তব্য করুন