© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় স্বামীর নাম হাতে লিখে আলোচনায় ডা. সাবরিনা

শেয়ার করুন:
তৃতীয় স্বামীর নাম হাতে লিখে আলোচনায় ডা. সাবরিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ এএম | ২০ এপ্রিল, ২০২৫
বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনসহ নানা প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন। অনুষ্ঠানে তার মেহেদি রাঙানো হাতে লেখা ছিল ‘কায়েস’ নামটি, যা নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, সেটি তার বর্তমান তথা তৃতীয় স্বামীর নাম।

ডা. সাবরিনা বলেন, “হ্যাঁ, এটা আমার স্বামীর নাম। তবে এটি কোনো বিয়ের মেহেদি না, আমি ইচ্ছে করেই লিখেছি। আমি শাড়ি পড়ে গাড়ি পরিষ্কার করি, ওয়েস্টার্ন পোশাকেও করি। নিজের কাজ নিজেই করি, ভিডিও করি কারণ এটা আমার রুটিনের অংশ।”

ভাইরাল হওয়া ভিডিও ও সমালোচনার জবাবে তিনি বলেন, “সব সময় যে আমি ভিডিওতে যা করি, কেবল সেটাই করি তা নয়। তবে মানুষ যখন ইবাদত করে, তখনও ভিডিও করে না—তাতে কি ইবাদত হয় না? ভাইরাল হওয়াতে যদি মানুষ অনুপ্রাণিত হয়, ক্ষতি কী?”

কারাগারে কাটানো রমজানের স্মৃতি নিয়েও কথা বলেন সাবরিনা। তিনি বলেন, “সেখানকার ইফতার ছিল অত্যন্ত সাধারণ। ছোলা, মুড়ি, চিনি দিয়ে শরবত বানাতাম, লেবু থাকত না। একমাত্র ব্যতিক্রম ছিল একটি ডিম, যা শুধু রোজাদারদের দেওয়া হতো। সেটাই ছিল আবেগের জায়গা।”

তৃতীয় বিয়ের বিষয়ে তিনি জানান, তার প্রথম বিয়ে হয়েছিল তখন, যখন তিনি মেডিকেল কলেজের প্রথম বর্ষে পড়তেন। “বাবা-মা অনেক সময় সন্তানদের বড় হতে দেন না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল,” বলেন তিনি।

বইমেলায় তার লেখা বই ‘বন্দিনী’ নিয়েও কথা বলেন ডা. সাবরিনা। কারাগার জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা এই বই দিয়েই তিনি নিজের ‘আসল পরিচয়’ দিতে চান বলে জানান।

তিনি বলেন, “আমি গরিব না, কিন্তু রাস্তায় থাকা মুসাফিরদের ইফতার দিয়েছি। কারণ আমি জানি, ইফতার না পেলে কতটা কষ্ট হয়—কারাগারে আমি সেটা নিজের চোখে দেখেছি।”

আরআর/এসএন

মন্তব্য করুন