© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি মুছে ফেললেন শ্রীমা, ইন্দ্রনীলকে আনফলো

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি মুছে ফেললেন শ্রীমা, ইন্দ্রনীলকে আনফলো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ২০ এপ্রিল, ২০২৫
শ্রীমার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কথা বার বার উঠে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও নিজেদের আনুষ্ঠানিক ভাবে কখনওই ঘোষণা করেননি তারা। কিন্তু শোনা যেত গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ইন্দ্রনীলকেই মন দিয়েছিলেন শ্রীমা।

গত কয়েক মাস ধরে কাজে মন দিয়েছেন শ্রীমা ভট্টাচার্য, সেই সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এ দিক সে দিক। গত বছর পায়ে চোট লাগার পরে কাজ ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। থাকতে হয়েছিল বিশ্রামে। সুস্থ হওয়ার পরে শুধুই কাজ ও বেড়ানো নিয়ে ভাবছেন অভিনেত্রী। ভ্রমণের নানা মুহূর্তও উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কোথাও নেই ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের ছবি।

শ্রীমার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কথা বার বার উঠে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও আনুষ্ঠানিক ভাবে তা কখনোই ঘোষণা করেননি তারা। কিন্তু শোনা যেত গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ইন্দ্রনীলকেই মন দিয়েছিলেন শ্রীমা। ২০২৩ সালে ক্রাবি দ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি, ছবি ভাগ করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সময়ে একই জায়গা থেকে ছবি ভাগ করে নিয়েছিলেন ইন্দ্রনীলও। সেই থেকেই জল্পনা শুরু। পরবর্তীকালে একসঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন দু’জনই। কিন্তু কোথাও নিজেদের সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেননি তারা। ইন্দ্রনীল অবশ্য দাবি করেছিলেন, তারা শুধুই ভালো বন্ধু। যদিও টলিপাড়ায় নাকি তাদের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’।


সেই সম্পর্কে নাকি দাঁড়ি পড়েছে। শ্রীমা ও ইন্দ্রনীলের ভাগ করে নেওয়া ছবি হঠাৎ উধাও হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। দু’জনেই মুছে দিয়েছেন সেই সব ছবি! এমনকি ইন্দ্রনীলকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করেন না শ্রীমা। ইন্দ্রনীল অবশ্য এখনও অভিনেত্রীকে অনুসরণ করেন। কিন্তু তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনুরাগীরা মনে করছেন, সত্যিই দূরত্ব তৈরি হয়েছে দু’জনের মধ্যে। এই নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি দু’জনের কেউই।

আরআর/এসএন   

মন্তব্য করুন