মধ্যরাতে আগুন, চাঁদপুরে পুড়ল ১১ ব্যবসা প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত
১১:১৩ এএম | ২০ এপ্রিল, ২০২৫
<div style="text-align: justify; ">চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল) রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটে।
বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান, প্রথমে একজন সিএনজির ড্রাইভার বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। পরে মাইকিং করে এবং ফায়ার সার্ভিস খবর দেয়া হয়।
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরআর/এসএন