© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

শেয়ার করুন:
কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
own-reporter
০৪:৪৬ পিএম | ০৩ জুন, ২০১৯

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও এসএম সোহেল রানা সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।  

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সোমবার আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এর আগে কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিনের বিরুদ্ধে নির্যাতনের বিচার দাবি করেন মহিলা যুবলীগের ওয়ার্ড সভাপতি নাজমা খাতুন।

নাজমা খাতুনের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা মো. আল-আমিন তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে। এ ঘটনায় নাজমা বেগম সাতক্ষীরার আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৩৮) করেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন