© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

শেয়ার করুন:
এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ এএম | ২১ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত আও

জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগে সরকারের মন্ত্রী-এমপিদের দেখে মিলেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে। সাবেক এসব মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে রয়েছে গণহত্যা ও দুর্নীতির মতো নানা অভিযোগ।

স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এ বিয়ের অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে যোগ দেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিব।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বেশ হাসিখুশি ছিলেন। বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে তারা কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তুলেন।

এসএন 

মন্তব্য করুন