© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটুয়াখালীতে গভীর রাতে আগুন, পুড়লো ৩ বসতঘর

শেয়ার করুন:
পটুয়াখালীতে গভীর রাতে আগুন, পুড়লো ৩ বসতঘর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ২১ এপ্রিল, ২০২৫

<div>গভীর রাতে পটুয়াখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তব

গভীর রাতে পটুয়াখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ এপ্রিল) গভীর রাতে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফৌজদারি পুল এলাকার অ্যাডভোকেট চন্দন সোমাদ্দারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের শিখা দেখে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন এবং বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে চন্দন সোমাদ্দারসহ তার আরও দুই ভাই থাকতেন।

চন্দন সোমাদ্দারের ভাই গৌতম সোমাদ্দার বলেন, ‘খালি পায়ে কোনোমতে ঘর থেকে বের হতে পেরেছি, কোনো কিছুই আগুন থেকে রক্ষা করতে পারিনি, শত্রুতা করে আমাদের ঘরের চারপাশে কেউ আগুন দিয়েছে। ঘরের সব মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে, কোনো কিছুই আর নেই।’

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, ‘কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন অ্যাডভোকেট চন্দন সোমাদ্দার ও তার পরিবার।’

আরআর/এসএন 

মন্তব্য করুন