১৪ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
ছবি : সংগৃহীত
১১:৫০ এএম | ২১ এপ্রিল, ২০২৫
<div><div>দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। ঝু...
দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। ঝুঁকিপূর্ণ এসব এলাকায় নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২১ এপ্রিল) এক সতর্ক বার্তায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে, যার প্রভাব দেশের আবহাওয়ায় পড়ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এসএস/এসএন