© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীকে তালাক দিয়ে ২০ লিটার দুধে গোসল, জানালেন কারণ

শেয়ার করুন:
স্ত্রীকে তালাক দিয়ে ২০ লিটার দুধে গোসল, জানালেন কারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ২১ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল কর

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন রেজাউল ইসলাম নামের এক যুবক। তার গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানিয়ে রেজাউল ইসলাম বলেন, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে মোসা. সাথী আক্তার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। এর মধ্যে আমাদের এক ছেলের জন্ম হয়। তার বয়স এখন চার বছর। আমার স্ত্রী তার মায়ের কুবুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্তি সৃষ্টি করেন। আমি বার বার তাকে সতর্ক করার পরও ছেলে মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়।

তিনি আরও বলেন, রোববার বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দিই। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পাপ মুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।

রেজাউলের বাবা কাঞ্চন বলেন, ‘তাদের চার বছরের একটি সন্তান আছে। এই সন্তানের এখন কী হবে?’

রেজাউলের চাচতো ভাই সোহাগ হাওলাদার বলেন, বিকেলে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯ টার দিকে আমর চাচাতো ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।

এ ব্যাপারে সাথী আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আরআর/এসএন 

মন্তব্য করুন