© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পথশিশু-দুস্থদের মাঝে ইসলামী আন্দোলনের ঈদের খাবার বিতরণ

শেয়ার করুন:
পথশিশু-দুস্থদের মাঝে ইসলামী আন্দোলনের ঈদের খাবার বিতরণ
central-desk
০৯:৫৯ পিএম | ০৫ জুন, ২০১৯

পথশিশু ও দুস্থদের মাঝে ঈদের খাবার বিতরণ করেছে ইসলামী আন্দোলন।

বুধবার বিকালে রাজধানীর পল্টন এলাকায় দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ দলের নেতাকর্মীদের নিয়ে এ খাবার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সবাই মিলে আনন্দ করাই ঈদের মূল বার্তা। ধনীরা অসহায় মানুষের পাশে দাঁড়াবে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ থাকবে না।

খাবার বিতরণের সময় ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন