© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ পুলিশ সুপার পদে রদবদল

শেয়ার করুন:
৩ পুলিশ সুপার পদে রদবদল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ২১ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify; ">পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানা, সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও খুলনা কেএমপির উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।

 আরএম/টিএ 

মন্তব্য করুন