© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকতায় চিত্রনায়িকা মৌসুমী

শেয়ার করুন:
সাংবাদিকতায় চিত্রনায়িকা মৌসুমী
entertainment-desk
০৭:১৬ পিএম | ০৪ নভেম্বর, ২০১৮

এবার সাংবাদিকতা পেশায় যুক্ত হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। ‘ইয়েস নিউজ বিডি ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পেশায় যুক্ত হলেন তিনি।
শনিবার জনপ্রিয় এই তারকার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই এই ঘোষণা দেন তিনি।

পত্রিকাটি সম্পর্কে মৌসুমী বলেন, ‘ইয়েস নিউজ বিডি ডটকম’ এ শুধুমাত্র বিনোদনের খবর দেয়া হবে। অনেক আগে থেকেই এই পেশায় আসার আগ্রহ ছিলো। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। এবার সেটা সম্ভব হলো।

অভিনয়ের মতো সাংবাদিকতায় সবাইকে পাশে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মৌসুমী বলেন, পেশাজীবনে অনেক সাংবাদিকের সাথে মিশেছি। সেখান থেকেই এই পেশায় আসার আগ্রহ তৈরী হয়েছে। আশা করি সব সময় সবাইকে পাশে পাবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, চঞ্চল মাহমুদ, চিত্রনায়িকা শাবনুর প্রমুখ।

মন্তব্য করুন