© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন:
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল
own-reporter-habiganj
০১:১৪ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ মোট ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার সকালে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে ছয়জনের প্রার্থিতা ও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন হবিগঞ্জের চারটি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য পাঁচজন হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হানিফা আহমদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ।

মনোনয়ন বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, সিটি ব্যাংকের ক্রেডিট ডিভিশন থেকে খেলাপির তালিকায় রেজা কিবরিয়ার নাম থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হলো।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন