© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুনামগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল এক শ্রমিকের

শেয়ার করুন:
সুনামগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল এক শ্রমিকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ২২ এপ্রিল, ২০২৫

<div><div style="text-align: justify; ">সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রাঘাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক শ্রম...

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রাঘাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) ভরাম হাওরে ধানকাটার সময় এই ঘটনা ঘটে। এ সময় এক কিশোরীসহ আরো তিনজন আহত হয়।

ইকবাল ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে।তিনি দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে এসেছিলেন।

আহতরা হলেন দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। হাবিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভগ্নীপতি সচির উদ্দিন বলেন, 'আমরা ধান কাটতে ছিলাম।

এসময় বৃষ্টি নামতে শুরু করে। জমি থেকে উঠার সময় বিকট শব্দে বজ্রপাত হলে ইকবাল মাটিতে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডা. নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সকালে বজ্রাঘাতে তিনজন আহত হয়েছেন।

এ বিষয়টি নিয়ে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা জরুরি।

 আরএম/টিএ 

মন্তব্য করুন