© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার”— শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

শেয়ার করুন:
“শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার”— শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫

<div><div>শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, দেশের বিভিন...

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে এবং এ সংকট মোকাবিলায় সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, পরিস্থিতি রাতারাতি পরিবর্তন হবে না, তবে সরকার চাইছে যেন এমন ঘটনা আর না ঘটে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চলমান শিক্ষাঙ্গনের অস্থিরতা প্রসঙ্গে আবরার জানান, সমাজে একটি অস্থিরতা বিদ্যমান এবং সেটি শিক্ষাক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে। তবে পূর্বের তুলনায় এখন মানুষের দাবিদাওয়া প্রকাশের সুযোগ বেড়েছে।

কুয়েট ভিসি ইস্যুতে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং গোটা প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিলসহ স্থানীয় প্রশাসন ও সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুর সাহিত্য পরিষদ ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে তা পুনর্গঠিত হয়। এই সংগঠন সাহিত্য ও সংস্কৃতিচর্চায় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



এসএস/টিএ





মন্তব্য করুন