© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

শেয়ার করুন:
বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫

<div><div><div>তাপমাত্রা বাড়তে শুরু করেছে বগুড়ায়। এতে করে তীব্র গরমের মাত্রা বেড়েছে

তাপমাত্রা বাড়তে শুরু করেছে বগুড়ায়। এতে করে তীব্র গরমের মাত্রা বেড়েছে। বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে বগুড়া আবহাওয়া অধিদপ্তর।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর শাহীদুজ্জামান সরকার। তিনি বলেন, বগুড়ায় বুধবার বিকেল ৩টার দিকে ৩৮ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী দিনগুলোতে গরমের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন