নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয় থেকে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
০৮:১৬ এএম | ২৪ এপ্রিল, ২০২৫
<div><div><div><div><div style="text-align: justify; ">নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমি...
নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ব্যক্তিগত কার্যালয় থেকে যুবলীগের নেতা জাহেদ খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বন্দরের মদনপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে এবং উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মদনপুর রহমানিয়া উচ্চবিদ্যালয়ের পাশে ছাত্রদলের সভাপতি আল আমিনের কার্যালয়ের ভেতর থেকে তাঁকে আটক করা হয়েছে।
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘জাহেদ খন্দকারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা-পুলিশকে অবহিত করেছি। শিগগির তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।’
এদিকে নিজের কার্যালয় থেকে আটকের বিষয়টি অস্বীকার করে ছাত্রদল নেতা আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’
আরএম/টিএ