© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শেয়ার করুন:
বিএনপির ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
own-reporter
০৩:১০ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে দলটির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানও রয়েছেন।

রোববার ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল  বলেন, নাশকতার অভিযোগে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল রোববার। কিন্তু আমানসহ ১৬৯ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৭ সালের ২ জুন মামলাটি দায়ের করা হয়। ২০১৮ সালের ১৮ নভেম্বর আমানউল্লাহ আমানসহ ১৬৯ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি চার্জশিট দেয় পুলিশ। মামলার অন্যতম আসামি হলেন আমানউল্লাহ আমান। অপর আসামিরা বিএনপির নেতা কর্মী।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন