© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

শেয়ার করুন:
মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ
own-reporter
০৩:৫৫ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম।

রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারি ইউনুস আলী।

মনোনয়নপত্রে কোনো গড়মিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তিনি এ আসন থেকে একাধিকবার নির্বাচন করেন।

মন্তব্য করুন