© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার

শেয়ার করুন:
ঝিনাইদহে ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ২৫ এপ্রিল, ২০২৫

<div><div style="text-align: justify; ">মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহ

মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ১ কেজি ১২৫ গ্রাম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ অভিযান চালান মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় বিজিবি। এ সময় ট্রেনের ‘ঙ’ নম্বর বগি থেকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জানা গেছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। উদ্ধার হওয়া এসব হেরোইন বিজিবির তত্ত্বাবধানে জমা রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তা নষ্ট করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরএম/টিএ

মন্তব্য করুন