© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাধা দিলে মওদুদ এলাকায় গোসল করতে পারতেন না: কাদের

শেয়ার করুন:
বাধা দিলে মওদুদ এলাকায় গোসল করতে পারতেন না: কাদের
own-reporter
০৮:৩৭ পিএম | ১০ জুন, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিএনপি নেতাদের ধরপাকড় করলে কিংবা এলাকায় যেতে বাধা দিলে আমার এলাকার নেতা কীভাবে এলাকায় গিয়ে ঈদ করলেন?

তিনি বলেন, শুধু ঈদ করেননি, নিজ দলের নেতাকর্মীদের নিয়ে তিনি পুকুরে নেমে গোসল করেছেন। আনন্দ করেছেন। সেই ছবিও তো আমরা ফেসবুকের কল্যাণে দেখতে পেয়েছি। আমরা যদি বিএনপি নেতাদের এলাকায় গিয়ে বাধাই দিতাম তাহলে তিনি এটা কীভাবে করলেন।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমার এলাকার নেতাকে (মওদুদ আহমেদ) আমি বেশ শ্রদ্ধা করি। তিনিই সবচেয়ে বেশি অভিযোগ করেন আমার বিরুদ্ধে। আমি নাকি তাকে এলাকায় যেতে বাধা দেই। কিন্তু আপনারাই দেখেছেন, তিনি এবার এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগিই করেননি, নেতাকর্মীদের নিয়ে একত্রে গোছলও করেছেন। এতেই প্রমাণিত হয় এবারের ঈদ বেশ স্বস্তির ছিল। সবার মনেই আনন্দ ও স্বস্তি ছিল।

ঈদযাত্রায় পরিবহনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ভাড়া বেশি আদায় হয়েছে, সেটা আমরা জানি। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন