© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন:
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
own-reporter
০৪:০৯ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

টাঙ্গাইলে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম তার মনোনয়নপত্রটি বাতিল করেন।

তিনি বলেন, ঋণখেলাপির দায়ে তার দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মন্তব্য করুন