© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দিল্লিতে ‘দুর্যোগপূর্ণ’

শেয়ার করুন:
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দিল্লিতে ‘দুর্যোগপূর্ণ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ এএম | ২৬ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে ভারত

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে ভারতের দিল্লি। বাতাসের মান ৩৬৪ যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত। তবে আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৯১। বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে ১৭ নম্বরে ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

অপরদিকে ১৮৪ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু, চতুর্থ অবস্থানে আছে আরব আমিরাতের দুবাই (১৭২), তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ইরাকের বাগদাদ (১৬৫) ও থাইল্যান্ডের চিয়ানমাই (১৫৩)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এসএন

মন্তব্য করুন