© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাহোর বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
লাহোর বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ২৬ এপ্রিল, ২০২৫
পাকিস্তানের লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রায় সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

জানা গিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর একটি বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করছিল। সে সময় বিমানের টায়ারে আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর লোকজন কাজ শুরু করে। ঘটনার পর রানওয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, লাহোর বিমানবন্দরে দাউ দাই করে আগুন জ্বলছে। এ ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমন এক সময় পাকিস্তানের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যখন প্রতিবেশী ভারতের সঙ্গে কাশ্মীরে হামলার ঘটনায় দেশটির যোদ্ধাবস্থা বিরাজ করছে।

আরএম/এনএস

মন্তব্য করুন