© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরানের মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন:
ইমরানের মনোনয়নপত্র বাতিল
own-reporter
০৬:১০ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন বলছে, ইমরানের মনোনয়নপত্রেন সংখ্যা নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইমরান এইচ সরকারের এ বিষয়ে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেছেন।

ইমরান এইচ সরকার বলেন, তালিকায় দেয়া আমার সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই, হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে। আমি এর বিরুদ্ধে আপিল করব।

প্রসঙ্গত, কুড়িগ্রাম ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমরান এইচ সরকার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

টাইমস/ পিআর

মন্তব্য করুন