© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ আগস্ট পরবর্তী বিচারহীনতার নিয়ে সরব হান্নান মাসউদ

শেয়ার করুন:
৫ আগস্ট পরবর্তী বিচারহীনতার নিয়ে সরব হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ২৭ এপ্রিল, ২০২৫

<div>জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ রোব

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ রোববার (২৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন, যেখানে ৫ই আগস্ট পরবর্তী দেশের বিচারহীনতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেন।

ধর্ষণের ঘটনার পর শনিবার জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লামিয়ার আত্মহত্যা নিয়ে বিচারহীনতার জন্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন হান্নান মাসউদ।

পোস্টে তিনি বলেন, "আছিয়া থেকে লামিয়া। ৫ই আগস্ট পরবর্তী এমন বিচারহীনতা আমাদের জন্যে লজ্জার।ইন্টেরীম আসলে কাদের দায়িত্ব নিচ্ছে; ধর্ষকের নাকি ধর্ষিতার!!ক্ষমতার কাছে আজও কি বিচারব্যবস্থা অসহায়?
প্রশ্ন রেখে গেলাম, হে ইন্টেরিম!!"

আবদুল হান্নান মাসউদের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিচারহীনতার এই প্রশ্ন নতুন করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার প্রতি জনমনে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

আরআর/এসএন

মন্তব্য করুন