© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

শেয়ার করুন:
রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ২৭ এপ্রিল, ২০২৫

<div><div>পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার পর উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মা

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার পর উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে।

সাক্ষাতে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধন গড়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসায়িক উদ্যোগ প্রচারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘থ্রি জিরো’ বিশ্ব গড়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন— শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য নেট কার্বন নির্গমন।

বৈঠকে অধ্যাপক ইউনূস উচ্চপর্যায়ের নিয়মিত সংলাপ বজায় রাখার ওপর জোর দেন এবং মন্ত্রী লুবেটকিনকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক।


এসএস/এসএন

মন্তব্য করুন