© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

শেয়ার করুন:
গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল
own-reporter
০৬:২১ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।

রবিবার (২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

মন্তব্য করুন